
কুমিল্লা সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মোসাম্মৎ আমেনা বেগম।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, মানসম্মত ও শিক্ষার্থী-কেন্দ্রিক করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনিযুক্ত অধ্যক্ষ আমেনা বেগম বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং একটি সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় কলেজকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
মোসাম্মৎ আমেনা বেগম এর আগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের শিক্ষকতা অভিজ্ঞতা ও শিক্ষা প্রশাসনে সম্পৃক্ততার কারণে তাঁর এ পদায়নকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নতুন অধ্যক্ষকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন।










