
আজ বুধবার (১০ ডিসেম্বর ) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত চেয়ারম্যান জনাব মু: রেজা হাসান মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা এডহক কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ।
সভায় কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের সার্বিক সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন: সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মো: মোস্তাক মিয়া। সেক্রেটারি জনাব জামিল আহমেদ খন্দকার
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ: জনাব শাহাজাদা এমরান, জনাব এ কে এম এমদাদুল হক মামুন, জনাব সৈয়দ মোতাহের আলী দিলাল, জনাব মোহাম্মদ মাসঊদ আলম, জনাব মোহাম্মাদ মনিরুল ইসলাম, জনাব মো: ফেরদৌস সায়েম ভূঁইয়া ও জনাব গোলাম ইউসুফ চৌধুরী
সহকারী পরিচালক ও ইউনিট লেভেল অফিসার জনাব ফাহাদ আল নূর সাজিদ, অফিস সহকারী জনাব মো: নজরুল ইসলাম ও অন্যান্য যুব সদস্যবৃন্দ।
সভায় সকল উপস্থিত সদস্যরাই কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম ও সংগঠন উন্নয়নের জন্য গুরুত্বসহকারে মতবিনিময় করেন।










