রবিবার ২৮ জুন, ২০২৬

কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের নতুন সভাপতি নাজমুল, সেক্রেটারি আকিব

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের নতুন সভাপতি নাজমুল, সেক্রেটারি আকিব
কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের নতুন সভাপতি নাজমুল, সেক্রেটারি আকিব/ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন ও মনোনয়ন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর একটি মিলনায়তনে সদস্য সমাবেশের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত। অন্যদিকে অফিস সম্পাদক ডা. কাজী আকিব আব্দুল্লাহকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ নবনির্বাচিত সভাপতি ও মনোনীত সেক্রেটারির নাম ঘোষণা করেন।

এর আগে শাখা সভাপতি নির্বাচনের লক্ষ্যে অনুষ্ঠিত সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

পরে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে শপথ পাঠ করান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। সদস্য সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আবদুল মোহাইমেন।

আরও পড়ুন