শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬

সংশোধনী ও দুঃখপ্রকাশ

ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির গুণী ও সুধীজনদের সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় উল্লিখিত মন্তব্যটি করা হয়েছিল। তাই পূর্বের প্রতিবেদনটি প্রত্যাহার ও সংশোধন করা হলো।
ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির গুণী ও সুধীজনদের সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় উল্লিখিত মন্তব্যটি করা হয়েছিল।তাই পূর্বের প্রতিবেদনটি প্রত্যাহার ও সংশোধন করা হলো।

“কুমিল্লা কিংবা ফরিদপুরকে এক করলেও আয়তনে নোয়াখালীর সমান হবে না— ব্যারিস্টার খোকন” শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে সম্প্রতি রাইজিং ফ্যাক্টস একটি যাচাই প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ ধরনের কোনো মন্তব্য করেননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যটি বানোয়াট।

পরবর্তীতে বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান ও তথ্য যাচাই করে রাইজিং ফ্যাক্টস জানতে পেরেছে যে, আমাদের প্রকাশিত আগের প্রতিবেদনটি সঠিক ছিল না।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির গুণী ও সুধীজনদের সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নোয়াখালী, কুমিল্লা ও ফরিদপুরের আয়তন প্রসঙ্গে উল্লিখিত মন্তব্যটি করেছিলেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যটিকে সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করে রাইজিং ফ্যাক্টসের প্রকাশিত প্রতিবেদনটি তথ্যগতভাবে ভুল ছিল।

আমাদের আগের প্রতিবেদনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের বক্তব্য সম্পর্কে যে দাবি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো। একই সঙ্গে ওই প্রতিবেদনের কারণে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং পাঠকদের মধ্যে কোনো বিভ্রান্তি বা ভুল ধারণা তৈরি হয়ে থাকলে তার জন্য রাইজিং ফ্যাক্টস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ফ্যাক্ট-চেকিংয়ের মূল উদ্দেশ্য হলো যাচাই করা তথ্যের ভিত্তিতে সত্যকে তুলে ধরা। এ ক্ষেত্রে আমাদের অনুসন্ধান ও যাচাই প্রক্রিয়ায় ত্রুটি থাকায় ভুল তথ্য প্রকাশিত হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর তা সংশোধন করা হচ্ছে।

রাইজিং ফ্যাক্টস ভবিষ্যতে আরও সতর্কতা, নির্ভুলতা ও দায়িত্বশীলতার সঙ্গে তথ্য যাচাই ও প্রকাশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

আগের পোষ্টটি দেখুন এখানে

আরও পড়ুন