বুধবার ২৬ আগস্ট, ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিটির সভা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Committee meeting on the law and order situation in Nangalkot, Cumilla
কুমিল্লার নাঙ্গলকোটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিটির সভা/ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

সভায় নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম মোক্তার হোসেন বক্তব্য দেন।

এ ছাড়া বক্তব্য দেন নাঙ্গলকোট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন এবং নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার বাহার।

সভায় নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক এবং আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন