শনিবার ২৮ নভেম্বর, ২০২৬

কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেফতার ৩

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

RisingCumilla - 3 arrested, including a member of a banned organization, during a special operation by Chandina police in Comilla
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেফতার ৩
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে চান্দিনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল গত ২৪ ঘণ্টায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত মামলার একজন, জিআর ওয়ারেন্টভুক্ত একজন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দেবিদ্বার উপজেলার রাধানগর ডাকঘরের সাবের পুকুর পাড়া এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ আমির হোসেন (২১), চান্দিনা উপজেলার মহারং এলাকার মৃত আবিদ আলীর ছেলে মোঃ দুলাল এবং চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর ৫নং ওয়ার্ডের মৃত আফছার উদ্দীন ও মৃত হাজেরা বেগমের ছেলে মোঃ খলিল (৬০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ আমির হোসেনকে নিয়মিত মামলায়, মোঃ দুলালকে দুটি জিআর ওয়ারেন্ট মূলে এবং মোঃ খলিলকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবারই তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন