বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬

কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫ জন

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - 5 detained in special police operation in Chandina
কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫ জন

কুমিল্লার চান্দিনায় গত ২৪ ঘণ্টায় (২৬ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ।

কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেলের তত্ত্বাবধানে চান্দিনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। আটককৃতদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মাদক মামলার আসামি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন।

অভিযানে আটকদের মধ্যে চান্দিনার বরকইট ইউনিয়নের মধ্যম তলা এলাকার রোছমত আলীর ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য মো. মাসুদ রানা ওরফে মাসুদ মেম্বারকে (৩৬) একটি মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া মানিকগঞ্জ সদরের ভারারিয়া ইউনিয়নের বালিরটেক এলাকার মৃত মনছুর আলীর ছেলে মো. সোহেল রানাকে (৩৪) মাদকসহ গ্রেফতারের পর নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। মহিচাইল এলাকার নুর ইসলাম ওরফে নুর মিয়ার ছেলে ইদ্রিসকে (৩১) জিআর ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

অন্যদিকে, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন ভোমরকান্দি এলাকার স্বপন চন্দ্র দাশের ছেলে নয়ন চন্দ্র দাশ (১৮) এবং কাদুটি এলাকার আব্দুল হামিদের ছেলে মো. শুক্কুর আলী (৪৫)। তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন