শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় থিওসফিক্যাল সোসাইটির নতুন কমিটি ঘোষণা, সভাপতি গোলাম ফারুক ও সম্পাদক চন্দন দাস

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - New committee for the Theosophical Society in Comilla announced, Golam Faruk named president and Chandan Das secretary.
কুমিল্লায় থিওসফিক্যাল সোসাইটির নতুন কমিটি ঘোষণা, সভাপতি গোলাম ফারুক ও সম্পাদক চন্দন দাস

আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন দ্য থিওসফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক হয়েছেন লেখক চন্দন দাস।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর টাউনহল মাঠে অবস্থিত দ্য থিওসফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। ভ্রাতা অ্যাডভোকেট শহিদুল হক স্বপন ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করেন। উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন বদরুল হুদা জেনু, অধ্যক্ষ শীলভদ্র মহাথেরো, শাহজাহান চৌধুরী ও অধ্যক্ষ তাপস বকশি। সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. লরেন্স তীমু বৈরাগী। কোষাধ্যক্ষ অ্যাডভোকেট দিলীপ কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক কমল চন্দ খোকন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমির বড়ুয়া তপু।

এ ছাড়া তথ্য ও প্রচার সম্পাদক আবু সুফিয়ান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমৃত লাল দত্ত, সমাজকল্যাণ সম্পাদক এনামুল হক জুয়েল, পাঠাগার সম্পাদক আইরিন মুক্তা অধিকারী, সাংস্কৃতিক সম্পাদক জাহিদুর রহমান মামুন, ধর্মতত্ত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আনিসুর রহমান অপু, আপ্যায়ন ও প্রমোদ সম্পাদক দেলোয়ার মজুমদার এবং অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এ এম মামুন।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন অধ্যক্ষ শফিকুর রহমান, প্রফেসর নিখিল চন্দ্র রায়, প্রফেসর ড. ফারুক সরকার, প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, জাকির হোসেন জিএস, লিলি পণ্ডিত, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, ডা. আতোয়ার রহমান, খায়রুল আহসান মানিক, কাজী মাহতাব সুমন, অ্যাডভোকেট নাজনীন কাজল, খায়রুল আজিম শিমুল, প্রফেসর অনুকূল চন্দ্র দাশ, বহ্নি শিখা মজুমদার, নূর উদ্দিন মজুমদার ও বাহার রায়হান।

সভায় আগামী ২৮ নভেম্বর দ্য থিওসফিক্যাল সোসাইটির ১৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ভারতের চেন্নাইয়ের আদিয়ার থিওসোফিক্যাল সোসাইটিতে অনুষ্ঠিতব্য বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে কুমিল্লা থেকে একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, দ্য থিওসফিক্যাল সোসাইটি ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন। সংগঠনটির কুমিল্লা শাখার কার্যক্রমের বয়স ১৩৮ বছর।

আরও পড়ুন