সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় চলছে দ্বিতীয় দিনের নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ অভিযান

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Second day of campaign to remove election posters and banners underway in Comilla
কুমিল্লায় চলছে দ্বিতীয় দিনের নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ অভিযান/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পর থেকেই কুমিল্লায় অবৈধ নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর প্রধান সড়কসহ অলিগলি ও গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হচ্ছে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে রাস্তার লাইটপোস্ট, দেয়াল, বিলবোর্ড ও বৈদ্যুতিক খুঁটি থেকে পোস্টার ও ব্যানার খুলে ফেলতে দেখা যায় সিটি কর্পোরেশনের কর্মীদের। পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে সকাল থেকেই তারা মাঠে নেমে কাজ শুরু করেন।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে কিছু প্রার্থী নিজ উদ্যোগে তাদের পোস্টার ও ব্যানার অপসারণ করলেও নগরীর অধিকাংশ এলাকায় এখনো এসব প্রচারসামগ্রী ঝুলতে দেখা যাচ্ছে।

এ প্রসঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশন সূত্র জানায়, নির্বাচনকালীন আচরণবিধি বাস্তবায়ন এবং নগরীর সৌন্দর্য রক্ষার লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্য করে কেউ পোস্টার বা ব্যানার ঝুলিয়ে রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবিদা আল আকসার আশা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই সব ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ নিশ্চিত করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন