
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর শাখা।
সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক আব্দুল মোহাইমেন।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক শাহাদাত হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।
আয়োজকরা জানান, কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।











