রবিবার ২৫ অক্টোবর, ২০২৬

এসএসসি পাশেই ২০০ জনকে চাকরি দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

রাইজিং ডেস্ক

Rising Cumilla - Biman Bangladesh Airlines
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে ‘কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে’ ২০০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন। আগ্রহীরা অনলাইনে আগামী ১ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

পদের নাম: কার্গো হেলপার (ক্যাজুয়াল)

পদসংখ্যা: ২০০

যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। অবশ্যই নম্র-ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

বেতন বিভাগ: ১

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ১২ ডিসেম্বর ২০২৪ থেকে ১ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুন