সোমবার ২৭ এপ্রিল, ২০২৬

আসছে কুমিল্লাসহ ১৫ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রাইজিং ডেস্ক

১৮টি জেলায় ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

দেশে বৈশাখ মাস আসতে আর মাত্র ১৪ দিন বাকী আছে । এরই মধ্যে বাংলাদেশে শুরু হয়ে গেছে ঝড়-বৃষ্টি। এদিকে দুপুরের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

আজ রোববার (৩১ মার্চ) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অভ্যন্তরীণ নদীবন্দরকে দেওয়া এ পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন