বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আবারও জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

রাইজিং কুমিল্লা অনলাইন

ডা. শফিকুর রহমান/ছবি: সংগৃহীত

রুকনদের ভোটে আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

রোববার (০২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্বাচন প্রক্রিয়ায় গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের জামায়াতের সদস্য বা ‘রুকনদের’ নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন এবং গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডা. শফিকুর রহমান সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন