সোমবার ২২ জুন, ২০২৬

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় হিট স্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

রাইজিং ডেস্ক

Sylhet
সিলেট। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

সিলেটের নগরীর দক্ষিণ সুরমায় হিটস্ট্রোকে আবু হা‌নিফ মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হা‌নিফ হ‌বিগঞ্জ জেলার লাখাই উপ‌জেলার শিবপুরের করম আলীর ছেলে। ‌তি‌নি পেশায় রিকশাচালক।

আজ র‌বিবার (২১ এ‌প্রিল) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নি‌শ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌‌সি) ইয়ারদৌস হাসান।

তি‌নি বলেন, ‘আজ সকাল ১১টার দিকে আবু হা‌নিফ নামের রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, নিহত রিকশাচালকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আরও পড়ুন