বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Osman Hadi leaves Evercare for Singapore
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে নেওয়া হয়।

হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরিকল্পনা অনুযায়ী, দুপুর ১টা ৩০ মিনিটে শরীফ ওসমান হাদিকে বহন করে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন