মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

সরকার কিনছে ১ কোটি লিটার সয়াবিন তেল

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Soybean oil
সরকার কিনছে ১ কোটি লিটার সয়াবিন তেল/ছবি: সংগৃহীত

দেশের ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য সরকারের ব্যয় হবে প্রায় ১৮১ কোটি টাকা।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে সয়াবিন তেল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ঢাকার সোনারগাঁও সিডস ক্রুশিং মিলস লিমিটেড।

সরকার প্রতিষ্ঠানটি থেকে মোট ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনবে। এতে মোট ব্যয় হবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা। সে অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৮০ টাকা ৮৫ পয়সা।

এদিকে একই বৈঠকে সয়াবিন তেল ক্রয়ের পাশাপাশি সার আমদানির একটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

আরও পড়ুন