বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

সবুজ কুঁড়ি আদর্শ কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের এক যুগে পদার্পণ

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Green Buds ushers in an era of ideal kindergarten and high school
সবুজ কুঁড়ি আদর্শ কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের এক যুগে পদার্পণ/ ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সবুজ কুঁড়ি আদর্শ কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের এক যুগ পদার্পণ উপলক্ষে নানা আয়োজন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সবুজ কুঁড়ি আদর্শ কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ফ্রন্টিয়ার পত্রিকার সম্পাদক ও এ মালেক গ্রুপের চেয়ারম্যান আব্দুল মালেক।

বিশিষ্ট মুরুব্বি নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বকুল মিয়া হাজারী।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাইফুল্লাহ সুলতান, হাফেজ মাওলানা মুখতার হোসাইন, গিয়াস উদ্দিন, রায়হান হোসাইন, রিপন মাষ্টার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় সকলকে স্বাগত জানিয়ে সবুজ কুঁড়ি আদর্শ কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক এম এ মজিদ হাজারী বলেন, আমরা এই ১২ বছরে চেষ্টা করেছি নিজেদের সবটুকু দিয়ে শিক্ষার আলো প্রসারিত করতে। আগামীদিনেও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সকলের সুনজর কামনা করছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মালেক বলেন, সবুজ কুঁড়ি আদর্শ কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের সাফল্য ও উন্নতি কামনা করছি এবং প্রতিষ্ঠানের যেকোনো ধরণের সহায়তায় আমি সবসময় তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন