শনিবার ১৭ অক্টোবর, ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -Secondary and Higher Secondary Education Board
ছবি: সংগৃহীত

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানের ছাদের পরিমাণ ও আয়তন নির্ধারণ করে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) মাউশির এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অবহিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাউশি অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর, সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনার যেসব ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা সম্ভব, সেসব ছাদের পরিমাণ ও আয়তন নির্ধারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য সংগ্রহ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন