মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬

সদর দক্ষিণের বিজয়পুর বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ ব্রিজ পরিদর্শন, অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণের আশ্বাস প্রশাসনের

রাইজিং ডেস্ক

সদর দক্ষিণের বিজয়পুর বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ ব্রিজ পরিদর্শন, অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণের আশ্বাস প্রশাসনের
সদর দক্ষিণের বিজয়পুর বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ ব্রিজ পরিদর্শন, অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণের আশ্বাস প্রশাসনের/ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বিজয়পুর বাজার সংলগ্ন একটি ব্রিজের বেহাল অবস্থার কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় এলাকাবাসী ভোগান্তিতে পড়ছিলেন। বিষয়টি জানার পর স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মেয়ে অধ্যাপক ড. সায়মা ফেরদৌস বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্রিজটি পরিদর্শন করেন এবং বিষয়টি সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

এর প্রেক্ষিতে শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকালে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূজন চন্দ্র রায়ের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত ব্রিজটি পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ব্রিজটি অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরাবর প্রস্তাব পাঠানো হবে।

এছাড়া আগামী রোববার উপজেলা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে। তিনি ব্রিজটির সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে একটি বিস্তারিত জরিপ প্রতিবেদন জমা দেবেন।

স্থানীয়রা দ্রুত ব্রিজটির সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে এলাকার মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাভাবিক থাকে।

আরও পড়ুন