শুক্রবার ১০ এপ্রিল, ২০২৬

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’

রাইজিং ক্যাম্পাস

Rising Cumilla - 'Dhaka Central University Bill-2026' passed in Parliament
সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’/ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে পাস হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলের অধিবেশনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদন পায়।

এর ফলে রাজধানীর বেশ কয়েকটি ঐতিহ্যবাহী কলেজকে একটি সমন্বিত বিশ্ববিদ্যালয় কাঠামোর আওতায় আনার উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হলো।

এর আগে, গত ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’ অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে সেই অধ্যাদেশটিকেই আইনে রূপ দিতে সংসদে বিল আকারে উত্থাপন করা হয়।

নতুন এই আইনের অধীনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন