
হবিগঞ্জের লাখাইয়ে পরোয়ানাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ শরীফ মিয়া (৩২)।
তিনি উপজেলার মোড়াকরি গ্রামের সায়েদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শরীফ মিয়াকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত শরীফ মিয়াকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।










