মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

ম্যাগনেটিক পিলার ৫ কোটি টাকায় বিক্রির চেষ্টায় দুজন গ্রেফতার

রাইজিং ডেস্ক

Two arrested for trying to sell magnetic pillar for Tk 5 crore
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালায় একটি ম্যাগনেটিক সীমানা পিলার এক কোটি টাকায় কিনে পাঁচ কোটি টাকায় বিক্রির সময় দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নগরঘাটা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাটকেলঘাটা থানার এসআই কৃষ্ণপদ সমাদ্দার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- নগরঘাটা নিমতলা এলাকার বরুণ মণ্ডলের ছেলে দেবব্রত মণ্ডল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার নেহালপুর (হাসানপুর) এলাকার মো. আতিয়ার রহমানের ছেলে মো. শরিফুল্লাহ বিশ্বাস (৩৬)।

পাটকেলঘাটা থানার এসআই কৃষ্ণপদ সমাদ্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সীমানা পিলারসহ আসামিদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে তারা সীমানা পিলারটি এক কোটি টাকা দিয়ে কিনেছে। বিভিন্ন মাধ্যমে তারা সেটি পাঁচ কোটি টাকায় বিক্রির চেষ্টা চালাচ্ছিলেন। মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন