শনিবার ১৪ মার্চ, ২০২৬

মৃত্যুর আগের দিন পর্যন্ত সরাইল-আশুগঞ্জের মানুষের সেবক হিসেবে থাকতে চাই: তরুণ দে

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla -I want to remain a servant of the people of Sarail-Ashuganj until the day I die- Tarun Dey
মৃত্যুর আগের দিন পর্যন্ত সরাইল-আশুগঞ্জের মানুষের সেবক হিসেবে থাকতে চাই: তরুণ দে/ছবি: প্রতিনিধি

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এন তরুণ দে বলেছেন, আমি সবসময় সকল ভালো কর্মকান্ডের পাশে থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করে থাকি এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত সরাইল-আশুগঞ্জের মানুষের সেবক হিসেবে’ই থাকতে চাই।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এস এন তরুণ দে বলেন, অর্থের অভাবে সরাইল-আশুগঞ্জের কোনো মেধাবী শিক্ষার্থী যেনো ঝরে না যায় সে-ই লক্ষ্যে আমি দীর্ঘদিন যাবত সাধ্য অনুযায়ী কাজ করছি। কারণ আজকের এই কোমলমতি শিক্ষার্থী’ই আগামীদিনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসবে এবং তারাই দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, শিক্ষা সেক্টরের পাশাপাশি যে-কোনো ধরণের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাকে অবগত করলে আমি যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করি এবং আগামীতেও থাকবো।

এসময় বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে লিটল স্টার কিন্ডারগার্টেনে’র প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আতাউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সকল অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামীর রাষ্ট্র মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন