বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভারতের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার, পেঁয়াজের দাম কমতে শুরু

রাইজিং ডেস্ক

Onions in Bangladesh
পেঁয়াজ। ছবি: রাইজিং কুমিল্লা

ভারতের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে বাংলাদেশে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৪৫-৫০ টাকা কমেছে।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আসলে আড়তে মজুদ থাকা পণ্যটি বিক্রি করতে পারবেন না তাঁরা। তাই লোকসান দিয়ে হলেও পেঁয়াজ বিক্রি করছেন আড়তদাররা।

গত ৮ ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। তখন বলা হয়েছিল, রপ্তানি নিষেধাজ্ঞা চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত থাকবে।

এতে বাংলাদেশে পণ্যটির দাম প্রতিকেজি ২০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। এরপর দেশীয় উত্পাদনের পেঁয়াজ বাজারে এলে পণ্যটির দাম কিছুটা কমে আসে।

খাতুনগঞ্জের ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, তিন দিন আগে ভারত থেকে আমদানি হওয়া নাসিক জাতের পেঁয়াজ প্রতিকেজি বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৫৫ টাকা। এখন একই পণ্যটি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। এতে কেজিতে দাম কমেছে ৪৫ থেকে ৫০ টাকা।

এদিকে চীন থেকে আমদানি করা বড় জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯২ টাকা কেজি দরে। কিন্তু তিন দিন আগে একই পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকায়। এতে ৩২ থেকে ৩৫ টাকা দাম কমেছে।

পাবনা ও ফরিদপুর অঞ্চল থেকে আসা দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। কিন্তু তিন দিন আগে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৮৫ থেকে ৯০ টাকায়। কমেছে ১৫ টাকা।

আরও পড়ুন