শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩১ বছর দায়িত্বে থাকা ইমামকে ওমরাহ পালনে পাঠালো প্রবাসীরা

Rising Cumilla - Expatriates send imam who has been in charge of Brahmanbaria's Sarail for 31 years to perform Umrah
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩১ বছর দায়িত্বে থাকা ইমামকে ওমরাহ পালনে পাঠালো প্রবাসীরা/ছবি: প্রতিনিধি

আতিকুল ইসলাম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে ৩১ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করা মাওলানা আবু তাহের সাহেবকে ওমরাহ পালনের লক্ষ্যে সৌদি আরবে পাঠিয়েছে স্থানীয় প্রবাসীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছে মাওলানা আবু তাহের। বিদায় বেলায় গ্রামবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৩১ বছর যাবত টিঘর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন মাওলানা আবু তাহের। দীর্ঘদিন যাবত এই গ্রামের ইসলাম প্রচারের সঙ্গে সম্পৃক্ত থাকায় স্থানীয় প্রবাসীরা উপহার হিসেবে নিজেদের অর্থায়নে তাঁকে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন।

এদিকে বিষয়টি ইতিবাচক ও বিরল হিসেবে দেখছে সুশীল সমাজের অনেকেই। তাদের দাবি ইমাম সমাজ নানাভাবে নিপীড়িত ও অবহেলিত। সকল পাড়া-মহল্লার জনসাধারণ এভাবেই ইমাম’দের সুখে-দুঃখে পাশে থাকা উচিৎ।

আরও পড়ুন