শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইএলএসটির শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - ILST students protest, block road in Nasirnagar, Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইএলএসটির শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসরিনগরে কয়েকটি দাবি বাস্তবায়নে নাসরিনগর-সরাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির(আইএলএসটির) শিক্ষার্থীরা।

রবিবার (৯ নভেম্বর) সাড়ে ১০ টায় নাসিনরগর সরাইল আঞ্চলিক সড়কের মহেন্দুরা নামক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে রাস্তার উভয় পাশে কয়েক কিলোমিটার যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তবে সড়কে দুর্ভোগের কথা ভেবে কিছু সময় যান চলাচলের সুযোগ করে ফের তারা সড়ক অবরোধ করে কর্মসূচি চালিয়ে নেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২ টার দিকে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন