বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফার্মেসীতে অভিযান, পাঁচ ফার্মেসী মালিক কে জরিমানা

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Raid on pharmacies in Nasirnagar, Brahmanbaria, five pharmacy owners fined
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফার্মেসীতে অভিযান, পাঁচ ফার্মেসী মালিক কে জরিমানা /ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ওষুধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে সদরের কলেজ মোড় হাসপাতাল মোড় এলাকার কয়েকটি ফার্মেসি মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলা প্রসাশনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ । অভিযানে সহায়তা করেন নাসিরনগর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা

অভিযানকালে ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে যোগেন্দ্র ফামের্সী, মুক্তি ফামের্সী, নুর ফার্মেসী কে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘনের কারণে প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্টের সময় নাগরিকদের জানানো হয়, নকল ও ভেজাল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অননুমোদিত ওষুধ মজুদ ও বিক্রি থেকে বিরত থাকার জন্য নিয়মিতভাবে জনস্বার্থে অভিযান চালানো হবে।

আরও পড়ুন