
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কুকুরিয়া নদীর পাশে ভোজ্যতেলের বীজের জন্য আবাদ করা সূর্যমুখী ফুলের বাগান হয়ে উঠেছে দর্শনার্থীদের বিনোদনকেন্দ্র। ৩৬ শতাংশ জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে নাসিরনগরে সাড়া জাগিয়েছেন দাঁতমন্ডলের বাসিন্দা মোস্তফা মিয়া।
টিকিটের মাধ্যমে বাড়তি আয়ও করছেন তারা। বাগানে আসা দর্শনার্থীদের কাছ থেকে ২০ টাকা প্রবেশ ফি নেওয়া হচ্ছে। অল্প টাকায় মনোমুগ্ধকর পরিবেশে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা দর্শনার্থীরা।
বাগান মালিকরা জানান, কৃষি বিভাগের সার্বিক পরামর্শে নাসিরনগর সদরের দাঁতমন্ডল কুকুরিয়া নদীর তীরবর্তী জমিতে সূর্যমুখীর আবাদ করা হচ্ছে।
সূর্যমুখী বাগানে দেখতে আসা সবুজ আল হেলাল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাগানটি দেখেছি, ইতোমধ্যেই ভ্রমণ-পিপাসু মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই সূর্যমুখী ফুলের বাগান।








