বুধবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেল ২ শতাধিক রোগী

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - More than 200 patients received free eye care services in Nasirnagar, Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেল ২ শতাধিক রোগী/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বেনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সেবা প্রদান করা হয়।

মোয়াজ্জেম হোসেন চৌধুরীর উদ্যোগে‌ ও লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির আয়োজনে আয়োজনে রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান, ১৮০ রোগীকে পাওয়ারযুক্ত চশমা ও ওষুধ দেয়া হয়। এছাড়া চোখ পরীক্ষার মাধ্যমে ২০ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে৷

লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ সালমান আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা লায়ন্স আই এন্ড জেনারেল হাসপাতালের জেলা গভর্নর একেএম সারোয়ার জাহান জামিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা ডাউন- টাউন ভাইস প্রেসিডেন্ট নিলুফার ইয়াসমিন (নিলয়),লায়ন্স ক্লাব অব ঢাকা মেজিস্টক উত্তরা প্রেসিডেন্ট লায়ন্স ইমান আল মাহমুদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ মেহেদী হাসান, ডাঃ জাহিদুল ইসলাম, ডাঃ আবুল হোসেন, ডাঃ মোহসীন ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন