শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একাকিত্ব আর প্যারালাইজড যুবকের আত্মহত্যা

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Brahmanbaria, Nabinagar Police Station
ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর থানা/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের প্রয়াত সফিক মিয়ার ছোট ছেলে শামসু মিয়া (৪০) নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

সরজমিনে গিয়ে জানা যায়, নবীনগর সদর বাজারে ফলের ব্যবসা করতেন শামসু মিয়া। গত ৫ বছর আগে তিনি প্যারালাইজড জনিত কারনে অসুস্থ হয়ে পড়েন। এতে একটি পা ও একটি হাত অবশ হয়ে পড়ে।

এতে বেকারত্ব আর অভাবের কারনে এক ছেলে ও এক মেয়ে নিয়ে স্বামীর সংসার ছেড়ে শামসু মিয়ার স্ত্রী চলে যান তার বাপের বাড়ি। দীর্ঘ ৫ বছর ধরে একাকি জীবন, বেকারত্ব আর অভাবের কারনে কোনো রকমে খেয়ে-না খেয়ে দিনাতিপাত করা শামসু মিয়া শনিবার (২৮ ফেব্রুআরি ২০২৬) আত্মহত্যা করেন তিনি।

এতে এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন