
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফুটবল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিস্কৃত জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী মো. নাজমুল হোসেন তাপস ও তার অনুসারি হেভিওয়েট নেতাকর্মীদের হয়রানি ও মামলার প্রতিবাদে জেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতিকের এমপি পদ প্রার্থী এডভোকেট আব্দুল মান্নানের প্রতি ধিক্কার জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন।
গত রবিবার রাত (০২ ফেব্রুয়ারি) নবীনগর সদরের আধুনিক সমবায় সুপার মার্কেটের সামনে আকস্মিক এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাপস সমর্থক নেতাকর্মীরা তাদের সমর্থন জানিয়ে বিএনপির নেতাকর্মীদের প্রতি অনাস্থা দেন
এতে উপস্থিত ছিলেন স্বতন্ত্র এমপি পদ প্রার্থী কাজী মো. নাজমুল হোসেন তাপস, জেলা বিএনপির সদস্য হযরত আলী, নবীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক, নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুউদ্দিন মাইনু, জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিন, নবীনগর উপজেলা জিয়া পরিষদের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রুবেল আকরাম, নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রুবেল, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ( সদ্য বহিস্কৃত) আপেল মাহমুদ, টিপু সুলতান, রায়হান আহম্মেদ, মাহীসহ শতাধিক নেতাকর্মীরা।
হযরত আলী বলেন, আমাকে জড়িয়ে নানা মিথ্যা, বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে। কাজী মো. নাজমুল হোসেন তাপস ভাইয়ের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল আমাদের বিরুদ্ধে মামলা-হামলা, অভিযোগ করছে। যা খুবই হতাশাজনক।
আশরাফ হোসেন রুবেল বলেন, এডভোকেট এম এ মান্নান সাব যে অভিযোগগুলো করেন সেই কাজ উনার সাথের লোকেরাই করেন। উনার লোকেরা বালুমহালে জড়িত, ৫ আগষ্টের পর মামলা-হামলার ভয় দেখিয়ে অনেকের কাছ থেকে চাঁদা নিয়েছে। হিন্দুদের জায়গা জমি দখল করেছে। আমরা কারো কোনো ক্ষতি করি নাই। আমরা মানুষের ভালোবাসা নিয়ে কাজ করে যাচ্ছি।
কাজী মো. নাজমুল হোসেন তাপস বলেন, আমাদের নবীনগরে আওয়ামী লীগের আমলেও তো এমন রাজনীতি ছিলো না। এখন আমরা দীর্ঘ দিন পর নির্বাচনের সুযোগ পেয়েছি। এখন কেন নিজেদের মাঝে এমন প্রতিহিংসা। শুধু শুধু কেন আমাদেরকে কেন এমন ভাবে হয়রানি করা হচ্ছে। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না। আমার নেতাকর্মীদের বলবো, আপনারা কেউ উত্তেজিত হবেন না। আমরা মানুষের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ বিপুল ভোটে ফুটবল নিয়ে জয় লাভ করবো।
এ সময় এডভোকেট আব্দুল মান্নান সাহেবকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা ও মিথ্যা হয়রানি-অপবাদের তীব্র নিন্দা জানিয়ে ফুটবল মার্কাকে বিজয়ী করতে মাঠে কাজ করার আহবান জানান।








