শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের ৫টিতেই বিজয়ী বিএনপি জোট, ১টিতে স্বতন্ত্র

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - BNP alliance wins 5 of Brahmanbaria's six seats, independent wins 1
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের ৫টিতেই বিজয়ী বিএনপি জোট, ১টিতে স্বতন্ত্র/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। অধিকাংশ আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটপ্রার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এম. এ. হান্নান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬৯,২৫৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এডভোকেট কামরুজ্জামান মামুন পেয়েছেন ৩৫,৫৬৮ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়ন)

এই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট প্রার্থী জমিয়াতে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর)

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামী ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী মোহাম্মদ আতাউল্লা।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)

এই আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ১,৩৩,৮১৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী আতাউর রহমান সরকার পেয়েছেন ৮২,৪৮০ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির প্রার্থী এম. এ. মান্নান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হক তাপস।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোট প্রার্থী গণসংহতি পরিষদের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী ‘মাথাল’ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৬২,৬৫০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসিন ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ২১,০০৫ ভোট।

তবে এই আসনের আরও ২৭টি কেন্দ্রের ফলাফল এখনও প্রকাশিত হয়নি।

আরও পড়ুন