
সরজমিনে গিয়ে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতিকে এমপি পদে নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারি এডভোকেট এম এ মান্নান, জেলা বিএনপির সদ্য বহিস্কৃত অর্থ বিষয়ক সম্পাদক, স্বতন্ত্র এমপি পদ প্রতিদ্বন্ধিতাকারি কাজী মো. নাজমুল হোসেন তাপসের ফুটবল মার্কার ব্যানার, ফেস্টুন ও ১০ দলকে থেকে প্রতিদ্বন্ধিতাকারি বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিক্সা মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্ধিকতাকারি মাওলানা আমজাদ হোসেন আশরাফীর ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দূর্বৃত্তরা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক হেভিওয়েট জানান, এটা কোন ভাবেই শুভ লক্ষন নয়। আমাদের সবার মাঝে সৌহাদ্য ও সম্প্রতি নষ্ট করার জন্য হয়তো কেউ এই কাজ গুলো করছে। সকলের প্রতি আহবান করবো, এসব পরিহার করার ও দৃষ্কৃতকারিদের দেখলে সাথে সাথে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দিন।
স্থানিয়দের সাথে কথা বললে তারা জানায় কারা এসব করছে তারা তা জানেন না। হয়তো রাতের আধাঁরে কেউ গন্ডগোল লাগানোর উদ্দেশ্যে এসব করছে।










