
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাইঘর পূর্বপাড়া “নূরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা” হাফেজ ছাত্রদের ছবক প্রদান, অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারী) সকাল ৯টায় মাদ্রাসা মিলনায়তনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মোঃ মাজহারুল ইসলাম ও ইয়াছিন এবং ইসলামি সংগীত পরিবেশন করেন আবু বকর সিদ্দিক। এবছর এই মাদ্রাসা থেকে ৫ জন হেফজ ও ২ জন নাজেরা বিভাগ থেকে হেফজ ছবক গ্রহন করেন।
এতে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও মাদ্রাসার মোহতামিম হাফেজ এনামুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ মনিরুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাদিনা জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রউফ সালেহী।
এসময় মাদ্রাসার সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, সহ-সভাপতি মোঃ আবুল কাশেম মেম্বার ও মো. ফয়েজ আহাম্মেদ, অর্থ বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দীন, প্রচার সম্পাদক মো. হিরণ মিয়া, মাওলানা আমিনুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা। সবশেষে ছাত্রদের সাফল্যে ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা আবদুর রউফ সালেহী।










