
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিনের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় এক গণমিছিল হরিমঙ্গল বাজার থেকে শুরু করে শশীদল সেনের বাজার গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এতে যুবদল নেতা মোঃ রুবেল রানার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন মাষ্টার, হাজী তারা মিয়া, আলেক মেম্বার, মজিবুর রহমান, মজিদ আলী, মালু মিয়া, আফিল উদ্দিন, বিল্লাল মিশরী, শাকিব মাহাবুবসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, মৎস্যজীবীদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা।
এসময় ধানের শীষের পক্ষে ব্যাপক স্লোগান দেন নেতৃবৃন্দরা।









