বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও বাড়ল

রাইজিং ডেস্ক

soybean oil
সয়াবিন তেল | ফাইল ছবি

দেশের বাজারে ফের বেড়েছে সয়াবিন তেলের দাম। কোনো ঘোষণা ছাড়াই সয়াবিন তেল লিটারে ৪ টাকা দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারীরা। যদিও গত ৭ ডিসেম্বর এই দাম বাড়ানো হয়েছিল কিন্তু সরবরাহ না থাকায় বাজারে তা কার্যকর হয়নি।

 শুক্রবার (২৯ ডিসেম্বর) কুমিল্লার বাজারগুলোতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৭৩ টাকায়। একইভাবে দাম বেড়ে প্রতি দুই লিটার তেলের বোতল ৩৩৮ থেকে ৩৪৬ টাকা, ৩ লিটার ৫২০ ও ৫ লিটার ৮৪৫ টাকা দরে।

বিক্রেতারা জানিয়েছেন, হুট করেই বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলো নতুন দামে তেল সরবরাহ শুরু করেছে। ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর পাশাপাশি বিক্রেতা পর্যায়েও মুনাফা কমিয়ে দেওয়া হয়েছে। আগে ৫ লিটার তেল বিক্রিতে ২০ টাকা মুনাফা করলেও এখন তা অর্ধেক করা হয়েছে। সে হিসাবে লিটারে তেলের দাম বেড়েছে ৬ টাকা।

এর আগে গত ৭ ডিসেম্বর সব ধরনের ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হওয়ার কথা থাকলেও কোনো বিজ্ঞপ্তি ছাড়াই আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো দাম বাড়িয়ে দেয়। কিন্তু নতুন রেটে তেলের সরবরাহ না থাকায় বেশির ভাগ দোকানে আগের দামেই তেল বিক্রি করা হয়। গত বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলো নতুন রেটে বোতলজাত তেল সরবরাহ শুরু করে।

আরও পড়ুন