বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬

বিপিএলের ৫ দল চূড়ান্ত,মালিকানা পেলেন কারা

রাইজিং স্পোর্টস

Rising Cumilla -BPL 2025
বিপিএলের ৫ দল চূড়ান্ত,মালিকানা পেলেন কারা/ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা ও আলোচনার পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাঁচটি দলের নাম চূড়ান্ত করা হয়েছে।

এবারের বিপিএলের সবচেয়ে বড় চমক হলো গত আসরের দুই শক্তিশালী দল বরিশাল এবং কুমিল্লা এই টুর্নামেন্টে থাকছে না। গত আসরের চ্যাম্পিয়ন বরিশাল-এর বাদ পড়া নিয়ে ক্রিকেট মহলে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে দলটি আগের মৌসুমে ছিল অন্যতম আকর্ষণ।

বরিশাল ও কুমিল্লার শূন্যস্থান পূরণ করে এই আসরে ফিরেছে নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী স্টার।

প্রাথমিকভাবে বিপিএলে অংশ নিতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। পরবর্তী আলোচনায় ডাকা হয় ৯টিকে। সেই ৯টি থেকে তিনটি প্রতিষ্ঠান— চিটাগং কিংস, মাইন্ড ট্রি খুলনা টাইগার্স ও কুমিল্লা— বাদ পড়ে। তবে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ ট্রাভেলস চূড়ান্ত পর্যায়ে টিকে গেছে।

বিসিবির নাভানা টাওয়ারে বিকেলে গভর্নিং কাউন্সিলের সভা শেষে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি জানানো হয়।

প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে: ১৭ নভেম্বর।

টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ: ১৯ ডিসেম্বর।

ফাইনাল অনুষ্ঠিত হবে: ১৬ জানুয়ারি।

চূড়ান্তভাবে অংশ নেওয়া দলগুলো এবং তাদের মালিকানা প্রতিষ্ঠানগুলো হলো:

দলমালিকানা প্রতিষ্ঠান
রংপুরটগি স্পোর্টস
চট্টগ্রামট্রায়াঙ্গেল সার্ভিসেস
ঢাকাচ্যাম্পিয়ন স্পোর্টস
রাজশাহীনাবিল গ্রুপ
সিলেটক্রিকেট উইথ সামি
আরও পড়ুন