শনিবার ২১ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ফারহানা

রাইজিং কুমিল্লা ডেস্ক

The consequences will be dire if BNP leaders and activists are not controlled- Rumin Farhana
বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ফারহানা/ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপি যদি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে, তার পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে সরাইলের শাহবাজপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, যারা দলের পদ ব্যবহার করে হিংস্রতা করে, তাদের বিষয়ে দলের উচ্চপর্যায়ে থেকে ব্যবস্থা নেওয়া উচিত। নাহলে দলের জন্য যেমন ক্ষতিকর হবে, তেমনি সরকারেরও ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে।

এর আগে রাত পৌনে ১২টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে বিএনপি নেতা-কর্মীদের বাধার মুখে শ্রদ্ধা জান জানিয়েই ফিরে যান রুমিন ফারহানা।

আরও পড়ুন