মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

বাইউস্টের ব্যবসায় প্রসাশন বিভাগের উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্মসূচি

রাইজিং কুমিল্লা প্রতিবেদন

Rising Cumilla - Skill Development Program initiated by the Department of Business Administration, BAIUST
বাইউস্টের ব্যবসায় প্রসাশন বিভাগের উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্মসূচি/ছবি: রাইজিং কুমিল্লা

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এ ২৫ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত “স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম” কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে ডাটা অ্যানালাইসিস (SPSS), মাইক্রোসফট এক্সেল, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, রিপোর্ট রাইটিং এবং কর্পোরেট গ্রুমিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সকাল ১০:০০ টায় আয়োজিত “Thriving in the Workplace: Practical Insights for New Graduates” শীর্ষক ক্যারিয়ার সেশন পরিচালনা করেন জনাব শাহজাদা ইয়াসির আরাফাত শুভ, হেড অব ব্র্যান্ড, ফ্রেশ সিরামিকস, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। সেশনে ৩১ জন বিদায়ী শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো. তহিদুর রহমান, ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস এবং ড. ফাতেমা জোহরা, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করেন এবং নবীন স্নাতকদের সফল কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন