রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে দেশে এলো ১৩৫ কোটি ডলার রেমিট্যান্স

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Remittance
রেমিট্যান্স/ছবি: সংগৃহীত

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। এই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের সমান। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসেবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ ডলার। যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।

এর আগে, চলতি অর্থবছরের জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন