
ফেনী-৩ (দাগনভূঁঞা–সোনাগাজী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক জেলা কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আব্দুল হান্নান। পাশাপাশি উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানের শহীদ মাহবুবুল হাসানের বড় ভাই মাহমুদুল হাসান।
মনোনয়ন পত্র সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন আসন কমিটির পরিচালক ও জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও আসন কমিটির সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, জেলা মজলিশে শুরা সদস্য এবং দাগনভূঁঞা উপজেলা সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা এ এস এম নুর নবী দুলালসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এ সময় ডা. মো. ফখরুদ্দিন মানিকের মনোনয়ন সংগ্রহকে ঘিরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে সংগঠনের সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।






