সোমবার ১৬ মার্চ, ২০২৬

প্রথম–নবম শ্রেণিতে লটারি বাতিল, ফিরছে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla.Com - School Student
ছবি: সংগৃহীত

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী এ এন এম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এখন থেকে স্কুলে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। তবে বৃত্তি পরীক্ষা আগের মতোই চালু থাকবে।

সোমবার (১৬ মার্চ) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে যে লটারি পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে সেই পদ্ধতি আর থাকবে না। এর পরিবর্তে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও জানান, বৃত্তি পরীক্ষা আগের নিয়মেই অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিযোগিতার পরিবেশ ধরে রাখতে এই পরীক্ষাগুলো অব্যাহত রাখা হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণাও দেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্যদের (ভিসি) নামও ঘোষণা করা হয়।

বিস্তারিত আসছে…

আরও পড়ুন