বুধবার ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

পাকিস্তানে তরুণীকে বিয়ে করে ৭০ বছরের হাকিম বললেন—‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - 70-year-old hakim marries young woman in Pakistan, says, 'You only need to be young at heart, age doesn't matter'
পাকিস্তানে তরুণীকে বিয়ে করে ৭০ বছরের হাকিম বললেন—‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’/ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের চাকলালা স্কিম-৩ এলাকায় ৭০ বছর বয়সী হাকিম বাবর ও ২২ বছরের এক তরুণীর বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বয়সের বড় ব্যবধানের এই বিয়েকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে নানা মতামত ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

স্থানীয় কনটেন্ট ক্রিয়েটররা বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়ে ওই দম্পতির বাসায় ভিড় করলে তাদের ব্যক্তিগত জীবনও জনসমক্ষে উঠে আসে।

এক ভিডিও সাক্ষাৎকারে হাকিম বাবর জানান, তাদের বিয়েটি পারিবারিক সম্মতি ও প্রেম—দুইয়ের সমন্বয়ে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, তারা একে অপরকে পছন্দ করতেন এবং তার স্ত্রীই প্রথমে প্রেমের প্রস্তাব দেন। পরে নিয়ম মেনে নিকাহ সম্পন্ন করা হয়। পাশে থাকা তার স্ত্রীও একই বক্তব্য সমর্থন করেন।

সমালোচনার জবাবে বাবর বলেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র, মানুষের মন তরুণ হওয়া উচিত। আমার স্ত্রী তালাকপ্রাপ্ত ছিলেন। তাকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহর অন্তর্ভুক্ত। আমি সেই পথ অনুসরণ করেছি, এতে ভুলের কিছু নেই।

এ সময় তিনি অভিযোগ করেন, যারা তাদের বিয়ে নিয়ে সমালোচনা করছেন তাদের অনেকের জীবনেই বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। বাবর বলেন, তিনি কোনো অনৈতিক কাজ করেননি, তবুও নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। তার দাবি, অনেকে বিয়ে না করে সম্পর্কের নামে প্রতারণায় জড়িয়ে পড়েন, অথচ তাদের সমালোচনা করা হয় না।

দম্পতির তরুণী স্ত্রীও বলেন, সত্যিকারের ভালোবাসা তৈরি হলে বয়স কোনো বাধা নয়। প্রকৃত ভালোবাসা খুঁজে পেলে দেরি না করে বিয়ে করা উচিত বলেও মত দেন তিনি।

এই দম্পতি জানান, আগামী ঈদুল ফিতরের পর তারা প্রথমে সৌদি আরব গিয়ে ওমরাহ পালন করবেন। এরপর ইউরোপ সফরের অংশ হিসেবে নেদারল্যান্ডস ভ্রমণের পরিকল্পনাও রয়েছে তাদের।

আরও পড়ুন