
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকায় প্রেমঘটিত বিরোধের জেরে মুখতার হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবার দাবি, এটি পরিকল্পিত হত্যা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকার মাজু মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় মুখতার হোসেন কে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত মুখতার হোসেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকার ইসলাম উদ্দিন এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া এলাকার রাব্বানীর মেয়ে শিউলি আক্তারের সঙ্গে দুই বছরের প্রেমের সম্পর্ক মুখতারের, এ বিষয়ে দুই পরিবার জানাজানি হলে ছেলের পরিবার বিয়ের প্রস্তাব পাঠায় মেয়ের বাড়িতে, কিন্তু মেয়ের পরিবার সেটা প্রত্যাখ্যান করে এবং উল্টো ছেলের নামে কোর্টে মামলা করে, গেল এক সপ্তাহ আগে এ মামলার বিষয়ে গ্ৰাম্য সালিশের মাধ্যমে রায় দেওয়া হয় তারা মামলা উঠিয়ে নিবে, কিন্তু আজ দুপুরে পরিকল্পিত মেয়ের বড় ভাই সহ ছয় জন মুখতারকে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পরিবারের।
ছেলের বাবা ইসলাম উদ্দিন বলেন, আমি আমার ছেলের সবোর্চ্চ বিচার চাই, আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।
বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুহেল শিকদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিস্তারিত ময়নাতদন্তের পর বলা যাবে।









