
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, দেশের নারী উদ্যোক্তারা যেন তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ, বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসীদের হাতে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এ সময় মোট ১৩টি ব্যাংক, একটি প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তিকে এই সম্মানজনক ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
একই অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।









