বৃহস্পতিবার ২১ মে, ২০২৬

নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের, ঘাতক চালক পলাতক

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

প্রতীকি ছবি/রাইজিং কুমিল্লা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের ইব্রাহিমপুর চৌধুরী ভিলার সামনে নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সোহেল মিয়া (২৪) ঘটনাস্থলেই মারা যায় বলে জানা যায়। দূর্ঘটনা ঘটার সাথে সাথে অজ্ঞাত নসিমনের ড্রাইভার পালিয়ে যায়।

অজ্ঞাত সোহেল মিয়ার লাশ ফায়ার সার্ভিসের সহায়তায় উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে আনা হলে তার বাড়ি উপজেলার রতনপুর ইউনিয়নের দুবাচাইল গ্রামে বলে জানা যায়। তার পিতার নাম অবিদ মিয়ার।

রবিবার (১ জুন ২৫) সন্ধ্যায় কাঠ বোঝায় নসিমনের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে এ দূর্ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত সোহেল মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন