বুধবার ১১ মার্চ, ২০২৬

নবীনগরের সলিমগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সঞ্জয় শীল,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Nabinagar Salimganj Begum Khaleda Zia's funeral prayer held in absentia
নবীনগরের সলিমগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত / ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ আব্দুর রৌফ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) দুপুরে সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী নয়নের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক সরকারের সঞ্চালনায় এ সময় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করে মরুহুমার বেহেশত কামনায় দোয়া পড়ানো হয়েছে।

এতে আরো আলোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম বাবু, নবীনগর উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী হান্টু মোল্লা, সলিমগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি একরাম হোসেন, সলিমগঞ্জ ইউনিয়ন যুব দলের সভাপতি মো. বাহার সরকার, সলিমগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি নবী শিকদার, সিনিয়র সহ-সভাপতি হেলাল আহম্মেদ, বোরহান শিকদার, আমান উল্লাহ, আলেক শাহ, খলিল মিয়া, হোসেন মিয়া, ফরহাদ মিয়া, হোসেন মিয়া, সোহেল মিয়াসহ অন্যান্যরা।

আরও পড়ুন