শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

নবীনগরে সরকারি কর্মকর্তাদের সাথে নবাগত সাংসদের মতবিনিময় অনুষ্ঠিত

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Newly elected MPs hold exchange of views with government officials in Nabinagar
নবীনগরে সরকারি কর্মকর্তাদের সাথে নবাগত সাংসদের মতবিনিময় অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কর্মকর্তাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগরের নবাগত সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে (১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান এমপি।

এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা, সততা ও আন্তরিকতায় ইনশাল্লাহ একটি ব্যতিক্রমী নবীনগর দেখতে চাই। আমি চাই নবীনগর হবে একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বালুখেকো মুক্ত সুন্দর নবীনগর। এখানে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। সে যে-ই হউক। আমার ছেলেম-মেয়ে, ভাই-ভাতিজারা কেউ এলাকায় থাকে না। তারা কেউ আসবে না এটা আমি বলতে পারি। আমার নাম ব্যবহার করে যাতে কেউ কোনো অপকর্ম করতে না পারে।

এছাড়া মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রন, আইন-শৃঙ্গলা পরিস্থিতি নিয়ন্ত্রনসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য কথা বলেন।

এ সময় নবীনগর উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন