বুধবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নবীনগরে রাধিকা রোডে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে রাধিকা রোডে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
নবীনগরে রাধিকা রোডে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাধিকা রোডে মোটরসাইকেলের ধাক্কায় খায়ের মিয়া (৬০) নিহত হয়েছেন। নিহত খায়ের মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের জোড়হাটির বাসিন্দা।

মঙ্গলবার রাত (১৭ ফেব্রুয়ারি ২০২৬) আনুমানিক ৭.৩০টার দিকে নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাধিকা রোডে এ দুর্ঘটনাটি ঘটেছে।

গুরুতর আহত খায়ের মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। পরে কর্তব্যরত ডাক্তার উনাকে মৃত ঘোষণা করেছেন।

ডা. সাদ্দাম হোসেন জানান, মৃত খায়ের মিয়া আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার হোসেন সাহেবের পিতা। উনাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আঘাত গুরুতর হওয়ায় উনাকে বাঁচানো যায়নি।

আরও পড়ুন