শনিবার ২৮ মার্চ, ২০২৬

নবীনগরে উপজেলা শ্রমিক দলের আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে উপজেলা শ্রমিক দলের আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত
নবীনগরে উপজেলা শ্রমিক দলের আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা শ্রমিকদল ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সদ্য ঘোষিত উপজেলা শ্রমিক দলের কমিটির আহ্বায়ক ও উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়ার সন্তান মো. জাবেদুল ইসলাম জাবেদের নেতৃত্বে জেলা পরিষদ বাস স্টেশন থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের গেটে গিয়ে পথ সভা হয়েছে।

শুক্রবার বিকেলে (২৭ মার্চ ২০২৬) অনুষ্ঠিত আনন্দ মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, মাসুদ রানা, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, হাসিবুল ইসলাম শাহিন, আমিরুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক আবু মুছা, শুক্কুর খান, হাজী মো. কাউছার আহম, মনজুরুল ইসলাম মজনু, কবি অনন্ত হিরা, জুয়েল রানা, শাহ আলম বেপারী, জসিম উদ্দিন, কাউছার আহমেদ, সাবেক পৌর কাউন্সিলার দেলোয়ার হোসেন, আবু সায়েদ, এমএ কাহহার, উদয়, ইউনুসসহ অন্যান্যরা।

সদ্য আহ্বায়ক মো. জাবেদুল ইসলাম জাবেদ তার বক্তব্যে বলেন, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বা মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়ার সুনাম যাতে ধরে রাখতে পারি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, নবীনগর উপজেলার কাণ্ডারি, মাননীয় এমপি এডভোকেট এম এ মান্নান সাহেবকে ও আমার শ্রমিক দলের সহযোদ্ধা ভাইদেরকে।

আরও পড়ুন